শিমুলিয়া ঘাটে সতর্কতা

শিমুলিয়া ঘাটে সতর্কতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী  সোমবার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ৬০০ পুলিশ ‌র‌্যাব, আনসারসহ শিমুলিয়া ঘাট ও ঢাকা-মাওয়া সড়কে যানযট নিরসন এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ঈদ উপলক্ষে নিয়োজিত থাকবে। দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদার মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট। শিমুলিয়া ঘাট এলাকায় ৬টি পয়েন্টে সিসি টিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। এ ব্যাপারে সোমবার বেলা ১২টায় মোতায়েনকৃত ফোর্সদের শিমুলিয়া ঘাট পুলিশ কন্ট্রোল রুমে ব্রীফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রীফিং শেষে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নির্দেশিকা বাস চালক ও যাত্রীদের হাতে তুলেদেন। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.মোস্তাফিজুর রহমান, সিনিয়র এএসপি (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান, লৌহজং থানার অফিসার ইন-চার্জ লিয়াকত আলী, সিরাজদিখান থানার অফিসার ইন-চার্জ মো. আবুল কালাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন প্রমুখ।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম সাংবাদিকদের জানান, আ্ইন শৃঙ্খলা রক্ষায় এ ঘাটে প্রায় ৬শ’ পোষাকি পুলিশ এবং সাদা পোশাকেও থাকবে। মলম পার্টি, চাঁদাবাজি, হকার পার্টি যাত্রীদের কোন প্রকার হয়রানি করতে না পারে। স্পীড বোট ও লঞ্চে যেন বেশি ভাড় নিতে না পারে। ঘরমুখো মানুষ যেন শুষ্ঠু ও সুন্দর ভাবে বাড়ি ফিরতে পারে। ঈদ শেষে ফিরে আসার সময় এ ঘাটে এসে বাসে ঢাকা যেতে যাত্রীদের কোন প্রকার সমস্যা না হয় সে ব্যবস্থা থাকবে। সন্ধার পর স্প্রীড বোট চলতে পারবে না। লঞ্চে অতিরিক্ত যাত্রী নিতে পারবে না। ২৪ ঘণ্টা ম্যাজিষ্ট্রেট থাকছে, মোবাইল কোট পরিচালনা করবে।

________________

patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *