শিলাবৃষ্টিতে ক্ষতি ধান ও সবজি চাষে

শিলাবৃষ্টিতে ক্ষতি ধান ও সবজি চাষে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাজধানি ঢাকা সহ দেশের অনেক এলাকাতেই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। চৈত্রের হঠাৎ এ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধান ও সবজি চাষে।

হবিগঞ্জের মাধবপুরে শিলাসহ বজ্রবৃষ্টির কারণে সবজি, আম, ইট ভাটার কাচাইটসহ মাঠের রোপনকৃত ২৮ ও ২৯ জাতের আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্রি ২৮ ও ২৯ জাতের ধানের ক্ষতি হওয়ায় এ মৌসুমে ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চাষীরা।

মাধবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-০১ মৌসুমে মাধবপুর উপজেলাতে ২ হাজার হেক্টর কচু, ঢেরশ, বরবটি, চিচিঙ্গা, জিঙ্গারমত সবজি চাষের লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত প্রায় ৮০০ হেক্টর চাষাবাদ সম্পন্ন হয়েছে। সদ্য চাষকৃত উক্ত সবজি ক্ষেতের সবজিগুলোও শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে পতিত হয়েছে। উপজেলার জগদীশপুর, শাহজাহানপুর, আন্দিউড়া ও বুল্লা ইউনিয়নের বেশ কিছু জায়গায় এ শিলাবৃষ্টি হয়েছে।

বেজুড়া গ্রামের সবজি চাষী দিলিপ দেব ও রাফিত মিয়া জানান-, এ মৌসুমে ৯০ শতাংশ জমিতে বাণিজ্যিক উদ্দেশ্য পাটশাক চাষ করা হয়েছিল, সেই পাট জমি পুরোই নষ্ট হয়ে গেছে। করোনার পর এই আঘাতে তাদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে যেসকল এলাকার কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের খোঁজখবর নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *