শিল্পী শাদমান ও সুহাইবের নতুন চমক— কবরের গান

শিল্পী শাদমান ও সুহাইবের নতুন চমক— কবরের গান

পাথেয় রিপোর্ট : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় বিস্ময়কর দুই শিল্পী শাদমান ইবনে শহীদ ও সুহাইব আলখায়েরের যৌথ নতুন নাশিদ রিলিজ হয়েছে ‘কবরের গান’। শুক্রবার (২৪ মে) ইউটিউব চ্যানেল ‘G Series (Music)’ এ নাশিদটি রিলিজ হয়েছে।

মনোমুগ্ধকর এ নাশিদটির গীতিকার সুরকার শাদমান ইবনে শহীদ। নশিদটির মিউজিক করেছেন জি.এচ বাবু। ডিরেক্টর হিসেবে ছিলেন এ সময়ের জনপ্রিয় ফিল্ম ডিরেক্টর এম.এম.আর ধ্রুব।

ইসলামী শিল্পীদের নিয়ে নবরবির যুগ্ম নির্বাহী পরিচাল শিল্পী শাদমান ইবনে শহীদের সাথে কথা হলে তিনি পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, ইসলামিক সংগীতশিল্পীদের যথাযোগ্য মর্যাদা দেয়া উচিৎ আমাদের। কারণ তারা সুরের মূর্ছনায় স্মরণ করিয়ে দেন আল্লাহ এবং তার রাসূলের কথা, বান্দাদের উপর আল্লাহর নেয়ামত-অনুগ্রহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম— এর দরদ-ভালোবাসার কথা। জানিয়ে দেন মানবপ্রেম কিংবা ইসলামের ভিন্ন দিকনির্দেশনা।

তিনি বলেন, ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য হলো মানবজাতির চূড়ান্ত সাফল্য লাভ করা তথা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহ-পরকালীন শান্তি ও মুক্তি লাভ করা। আমি সর্বত্রে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দেয়ার লক্ষ‌্যে ইসলামীক সংগীত নিয়ে কাজ করছি।

শিল্পী শাদমান পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে জানান, কিছুদিন আগে ‘আরজি’ শিরোনামে আমার আরো একটি নাশিদ রিলিজ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার নাশিদটি সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ান সৃষ্টি করেছে। তিনি বলেন, ইনশাল্লাহ, সামনে আরো কিছু সংগীত আসছে। সকলের কাছে দোয়া চাই। আপনারা সাথেই থাকবেন এটাই কামনা।

মুগ্ধকরা নাশিদ ‘কবরের গান’-এর কয়েক লাইন লিরিক এমন—

যে দিন কবর থাকবে ঢাকা শাদা বকুল ফুলে
সে দিন ভোরে হঠাৎ করে দেখতে এসো ভুলে
সেই কবরের ভেজা মাটির গন্ধ নাকে এলে
কবর মাটি ছুঁতে এসো রাতের বৃষ্টি ফেলে

‘হঠাৎ করে সেদিন তুমি দেখতে এসো চলে’

কবর শিথানে ঝুলে আছে যার ঝাপসা হওয়া নাম
বছর আগের চিঠির উপর তার নামের এক খাম …

এরআগে বুধবার (৯ মে) ইউটিউব চ্যানেল ‘কাতিব টিভি’ এ রিলিজ হয়েছে ইনভাইট নাশিদ গ্রুপের সংগীত পরিচালক জনপ্রিয় কণ্ঠশিল্পী আনওয়ারুল কারীম মুস্তাজাবের নতুন নাশিদ ‘বিশ্বাসের মিছিল’। নাশিদটিতে মুস্তাজাবের সাথে সহশিল্পী হিসেবে ছিলেন আব্দুর রহমান আল-আজাদ, শেখ এনাম, জুনেল মাসুদ, নাজিম কাউসার, সুফিয়ার বিন এনাম। নাশিদটি লিখেছেন এবং সূর করেছেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব-এর অন্যতম শিল্পী আহমদ আব্দুল্লাহ। ভিডিও ধারনের কাজ করেছেন শিপন আহমদ ও আহমদ জালাল। এ ছাড়াও ভয়েস রেকর্ড এর কাজ করেছেন মাহফুজ আলম।

https://www.youtube.com/watch?v=kwpG9rps-Qs

পা.টো.ড/আদিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *