শীতার্ত মানুষের পাশে দাঁড়ান : চরমোনাই পীর

শীতার্ত মানুষের পাশে দাঁড়ান : চরমোনাই পীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের নিম্ন আয় ও ফুটপাতের মানুষসহ উত্তরাঞ্চলের দুস্হ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এবং মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

বুধবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

তারা বলেন, দেশের নিম্ন আয় ও ফুটপাতের মানুষসহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ শীতে দিশেহারা। বিশেষ করে গরীব ও অসহায় মানুষ শীতে অনেক দ‚র্ভোগ পোহাচ্ছে। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। বনী আদম আশরাফুল মাখলুকাত আজ প্রচন্ড শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করছে। এমতাবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

নেতারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করে আসছে, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *