শীতে রোহিঙ্গারা পাচ্ছে কম্বল, প্রয়োজন খাবার

শীতে রোহিঙ্গারা পাচ্ছে কম্বল, প্রয়োজন খাবার

মাসউদুল কাদির : শীতের আবহাওয়ায় ঠা-া থেকে রোহিঙ্গাদের বাঁচানোর জন্যই এনজিওসহ সব দাতারা কম্বল বিতরণ শুরু করেছে। বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহনগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন-এর নেতৃত্বে এক কাফেলার পরদর্শনের পর রোহিঙ্গাদের খাবারের বিষয়টি উঠে আসে।

শনিবার দুপুরে উখিয়ার কুতুপালংয়ের মধুছড়ার তিন নম্বর ক্যাম্পে গেলে আবদুর রশিদ নামের একজন রোহিঙ্গা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ঘরে খাবার নেই। কিন্তু ত্রাণ হিসেবে পাচ্ছি কম্বল, শীতের কাপড়। আমাদের চাল দরকার, আলু দরকার, দরকার নিত্য প্রয়োজনীয় পণ্য।

রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা দেখতে আসা ঢাকার পুরান টাউনের ব্যবসায়ী হাফেজ মোঃ কামাল হোসেন বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামার রোহিঙ্গা ক্যাম্পে হওয়া বাড়িঘর দেখে খুবই ভালো লেগেছে। এনজিওদের অনেকে কিছু কিছু কাজ করে তারা চলে গেছেন। ফলে নতুন করে তারা সবধরনের সেবা থেকে বঞ্চিত।

মাওলানা মাকনুন বলেন, আমরা এখনও রোহিঙ্গা শিবিরে আছি। কাজ করে যাচ্ছি। আজকে রোহিঙ্গা ভাইদের খাদ্যের অভাব দেখতে পেয়েছি। আমরাও খাবারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অবশ্য আজ আমরাও কম্বল দিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *