শুক্রবার ইসলাহুলের যৌতুকবিহীন বিশকন্যার বিয়ে

শুক্রবার ইসলাহুলের যৌতুকবিহীন বিশকন্যার বিয়ে

শুক্রবার ইসলাহুলের যৌতুকবিহীন বিশকন্যার বিয়ে

পাথেয় রিপোর্ট : শুক্রবার ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.) কর্তৃক পরিচালিত ইসলাহুল মুসলিমীন পরিষদ দীর্ঘদিন যাবত বাংলাদেশের তত্ত্বাবধানে যৌতুকবিহীন বিশকন্যার বিয়ে অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন প্রধান অতিথির আসন অলংকৃত করবেন দিনাজপুর ০১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, বীরগঞ্জের এসিল্যান্ড রমিজ আলম, শাকিলা পারভিনপ্রমুখ।

প্রসঙ্গত, শায়খুল হাদীস, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.) কর্তৃক পরিচালিত ইসলাহুল মুসলিমীন পরিষদ দীর্ঘদিন যাবত বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। যৌতুকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসাবে প্রতি বছরের ন্যায় এবছরও কন্যাদায়গ্রস্ত অসহায় পরিবারের কন্যাদের বিবাহের ব্যবস্থা করা হয়েছে। সহযোগিতার মাধ্যমে নবদম্পতিদেরকে আত্মনির্ভর ও নৈতিকভাবে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলার জন্য এটি আমাদের একটি চলমান কর্মসূচি। এই লক্ষ্যে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বটতলী মাদরাসা প্রাঙ্গণে কন্যাদায়গ্রস্ত অসহায় পরিবারের ২০ জন কন্যার বিবাহ অনুষ্ঠান আগামী ১৩/১২/২০১৯ তারিখে বেলা ০২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দিনাজপুর প্রতিনিধি মাওলানা আইয়ুব আনসারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *