শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা

শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১২ মার্চ) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, শুক্রবার রাত থেকে রাজশাহী রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনাসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *