শুক্রবার দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ

শুক্রবার দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ

শুক্রবার দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, পবিত্র মসজিদ-মাদরাসায় অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ মার্চ শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিশাল সমাবেশ থেকে এ কর্মসুচি ঘোষণা করেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর। ঢাকার বাইতুল মোকারর মসজিদের উত্তরগেটে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা। এতে দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারতবর্ষ দীর্ঘ ৮ বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। এ সময় যদি মুসলামনরা হিন্দুমুক্ত করতে ইচ্ছা করতেন তাহলে ভারতে একজন হিন্দুও খুঁজে পাওয়া যেতো না। আজকে মোদির বাহাদুরী কোথায় থাকতো। কাজেই মুসলমানরা কখনো সন্ত্রাসী কর্মমাকন্ডকে আশ্রয় প্রশ্রয় দেয় না। আজ মোদি ভারতকে মুসলমানমুক্ত করার মিশন নিয় মাঠে নেমেছে। খুনি মোদির হাত প্রতিনিয়ত মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। পুরো ভারতজুড়ে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রেখেছে মোদি। মোদিকে এখনই থামতে হবে, অন্যথায় পরিস্থিতি সামাল দেয়া তার জন্য কঠিন হবে। আজ ভারতের হিন্দু-মুসলমানরা জেগেছে মোদির আকেলর্ ষা হবে না। পীর সাহেব চরমোনাই বলেন, এমন একজন বিশ্ব ঘৃণিত ও খুনিকে এনে মুজিববর্ষকে অপমানিত করবেন না। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মা খষ্ট পাবে।

বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, আলহাজ্ব আব্দুর রহমান, এডভোকেট শওকত আলী হাওলাদার, গাজী রুহুল আমীন, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদার, শায়খুল হাদীস আল্লামা মকবুল হোসাইন,বরকত উল্লাহ লতিফ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, এডভোকেট একেএম এরফান খান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *