শুনেই কুরআন মুখস্ত করলেন অন্ধ নারী!

শুনেই কুরআন মুখস্ত করলেন অন্ধ নারী!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অন্ধ হলেও শুনে শুনে পুরো কুরআন মুখস্ত করেছেন তুরস্কের যায়নাব ইসরা ন্মক এক নারী। তিনি তুরস্কের খাটায় প্রদেশের আলেকজান্দ্রিয়া শহরের সরিসিকির বাসিন্দা।

জানা যায়, যায়নাব ইসরা জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। ছোটবেলায় তার কুরআন শেখার সুযোগ না হলেও ৩১ বছর বয়সে এসে পুরো কুরআন মুখস্ত করেছেন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, যায়নাব ৪ বছর আগে নারীদের এক কুরআন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন। সেখানেই অন্যের সাহায্য নিয়ে শুনেই মুখস্ত করতে থাকেন পবিত্র কুরআন। দুই বছরেই পবিত্র কুরআন মুখস্ত করতে সক্ষম হন।

তুরস্কের কিয়েসারি শহরে ২০১৭ সালে অনুষ্ঠিত এক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন যায়নাব। এছাড়া এরপর বেশ কয়েক বার তিনি পবিত্র কুরআনুল পুরোপুরি পড়ে শুনিয়েছেন।

যায়নাব জানান, কুরআন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েই পবিত্র কুরআনের অডিও ফাইল শুনতে শুরু করি। এভাবে অডিও ফাইল শুনেই ২ বছরে পুরো কুরআন মুখস্ত করতে সক্ষম হই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *