শুভ হোক ফরিদপুরে আল্লামা মাসঊদ সাহেবের আগমন
মাওলানা আমিনুল ইসলাম : ফেদায়ে মিল্লাত সাইয়্যেদ আসআদ মাদানী( রহঃ) অন্যতম খলিফা, দারুল উলুম দেওবন্দের সুর্য সন্তান আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ সাহেব ফরিদপুরের ভাঙ্গা মাদানী নগর মাদ্রাসায় আগমন করেছেন।
২০ অক্টোবর ২০১৯ রোববার থেকে শুরু হচ্ছে ইসলাহী ইজতেমা। বিভিন্ন জায়গা থেকে আলেম- উলামা এসে উপস্হিত এখন ফরিদপুরের ভাঙ্গাতে। আল্লামা মাসউদ সাহেব বয়ান করবেন। এর আগে সকাল থেকে বিভিন্ন আমলের মধ্য দিয়ে প্রোগ্রাম চলছে।
আল্লামা মাসউদ সাহেব শুধু ফরিদপুরে নয়, দেশ ব্যাপি তিনি ইসলাহী প্রগ্রাম করে যাচ্ছেন। সেই খুলনা থেকে শুরু হয়েছিল। এরপর নোয়াখালী, ময়মনসিংহ খাকডহর মোটামুটি সারা দেশের সব স্থানে তিনি মানুষকে আহ্বান করে যাচ্ছেন হক- হক্কানিয়্যাতের পথে।
তাঁর কথা হল, আত্মার পরিশুদ্ধি চাই আগে। মানুষের কলব পরিস্কার করতে হবে। অন্তর থেকে ময়লা আবর্জনা দুর করে সহী চিন্তা- চেতনা প্রবেশ করাতে হবে।
এটা ধ্রুব সত্য কথা। ভরা কলসিতে কিন্তু নতুন করে কোন পানি ঢোকানো যায়না। নতুন কিছু ঢোকাতে হলে, আগে কলসি খালি করা চাই।
ঠিক, আমাদের অন্তর ময়লা- আবর্জনায় ভর্তি। ভিতরে আর কোন জায়গা নেই। জাহেলী মতাদর্শ অন্তরে জায়গা করে নিয়েছে। এজন্য অন্তরে কিছু ঢোকাতে হলে, আগে সেই আবর্জনা গুলো সাফ করা চাই। তাহলে না সেখানে পরিচ্ছন্ন চিন্তা- চেতনার অনুপ্রবেশ ঘটবে।
আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ সাহেব, সেই মিশন নিয়ে ময়দানে নেমেছেন। মানুষকে বাতিলের রাহু- গ্রাস থেকে মুক্ত করে, তার অন্তরাত্মাকে পরিচ্ছন্ন করে হকের উপর চলতে সহায়তা করা। এজন্যই ইসলাহী প্রগ্রাম। এক যুগান্তকরি পদক্ষেপ আল্লামা মাসউদের।
মানুষ কিন্তু দিক- ভ্রান্ত হয়ে উন্মাদের মত ছুটে চলেছে। কেউ ফেরাতে পারছেনা তাকে। গন্তব্যহীন, উদ্দেশ্যহীন মানুষ এখন। ঠিক সেই সঙ্গীন মুহুর্তে আল্লামা মাসউদ সাহেবের দেশ ব্যাপি কর্মসুচি গুলো সত্যি প্রসংসনীয়।
আমার মনে হয়, তাঁর মত আরো আলেমদের এগিয়ে আসা দরকার। প্রতিটি জেলা- উপজেলা, সব জায়গাতে এভাবে ইসলাহী প্রোগ্রাম চাই সব খানে।
আসলে আমাদের মনটা প্রশস্ত হওয়া চাই। মনের সংকীর্ণতার কারণে অনেক কিছু হচ্ছেনা। আমরা বঞ্চিত বড়দের ফায়েজ থেকে। এক শ্রেণীর ছোট মনের মানুষ গুলোই আজ পিছে পড়ে যাচ্ছে। এগোতে পারছে না তারা।
সেই জোট সরকারের আমলের সময়ের কথা, আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ সাহেব ফরিদপুরের চৌরঙ্গী মসজিদে এক প্রগ্রামে আসতে চেয়ে ছিলেন। এর আয়োজক হিসেবে আমরা কজন ছিলাম। মরহুম মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাসরুর ও আমি। আমাদের বড় ইচ্ছে ছিল সেদিন তিনি আসবেন। কিন্তু কিছু সংকীর্ণ হৃদয়ের মানুষের কারণে সে প্রগ্রাম পন্ড হয়ে ছিল।
এর পরে আর ফরীদ সাহেব হুজুরের আর কোন প্রগ্রাম ফরিদপুর শহরে হয়নি। বৃহত্তর ফরিদপুরে এই প্রথম ভাঙ্গা মাদানী নগর মাদ্রাসায় হচ্ছে। আমি আশা করব, ফরীদপুর শহরে আল্লামা মাসউদের সেই অসমাপ্ত প্রোগ্রাম আবার হোক। মানুষকে তিনি ইসলাহ এর পথে আহবান করুক, এই কামনা।
লেখক : শিক্ষক


