পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে শুক্রবার (০৫ জুন) থেকে শুরু হচ্ছে ট্রেনে করে ঢাকায় আম আনা প্রক্রিয়া।
শুক্রবার (০৫ জুন) বিকেল ৪টায় ম্যাংগো স্পেশাল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল সাড়ে ৫টায় রাজশাহী থেকেও আম তুলে ট্রেনটি। প্রতিকেজি আম পরিবহনে মজুরিসহ খরচ পড়বে আড়াই টাকা। এ রুটে ব্যবসায়ীরা সুবিধাজনক স্টেশনে আম লোড-আনলোড করতে পারবেন। এজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্রেনটি প্রতিদিন ২২৫ মেট্রিকটন আম নিয়ে ঢাকায় যাবে। এতে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে যেকেউ আম পাঠাতে পারবেন। করোনা পরিস্থিতিতে ট্রেনে নিরাপদে ও কম খরচে আম পরিবহণের ব্যবস্থা করায় খুশি চাষি ও ব্যবসায়ীরা।
তবে, নওগাঁর আম সান্তাহার রেলওয়ে জংশন থেকে ট্রেনে ঢাকায় পাঠানোর কথা থাকলেও সে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ব্যবসায়ীরা। এ পর্যায়ে তারা ট্রাকযোগে সারা দেশে আম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন।
/এএ


