শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল : স্পিকার

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল : স্পিকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল মন্তব্য করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীবান্ধব আইন ও নীতি প্রণয়নের ফলে নারী উন্নয়ন এবং ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। তিনি বলেন, দেশের অর্ধেক জনসমষ্টি নারী। এই জনশক্তিকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে পারলেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ সহজ হবে।

৩ নভেম্বর শনিবার দুপুরে পীরগঞ্জে পীরগঞ্জ মহিলা কারিগরী ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজ আয়োজিত মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, জনগণের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। অবকাঠামো উন্নয়নসহ পীরগঞ্জের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা আজ বৈদ্যুতিক আলোয় লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। সমাজের অনগ্রসর অংশের জন্য শিক্ষা উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ল্যাকটেটিংমাদার সহায়তা, মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো হয়েছে।

সমাজিক বিভিন্ন ইস্যুতে সচেতনতা বৃদ্ধিতে মা ও অভিভাবক সমাবেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সুখী-সুন্দর পরিবার গঠনে মায়ের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। স্পিকার বলেন, সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণের দোরগোড়ায় মানসম্মত সমন্বিত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সন্তান প্রসব ও প্রসূতি সেবা এবং পুষ্টি সেবা পৌছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রায় ১৩ হাজার ৫শ’ কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন এবং সেখানে ডাক্তারসহ প্রশিক্ষিত জনবল ও ৩২ প্রকারের ওষুধ বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী সরবারহের ব্যবস্থা করেছেন। শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিতে দূরবর্তী স্থানে যেতে হতো, এখন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে নারী ও শিশুদের সেবাগ্রহণ সহজ হয়েছে। এতে দেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন এসেছে। মাতৃ ও শিশু মৃত্যুহার প্রতিরোধ হয়েছে, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি কমেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ মহিলা কারিগরী ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পরিচালনা পরিষদের পরিচালক সাদিদ জাহান সৈকত। এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল, পৌর মেয়র এস এম তাজিমুল ইসলাম শামীম, সাবেক সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মাদ মন্ডল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সায়াদাত হোসেন বকুল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক রাঙ্গা বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *