শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেরপুরের নকলায় বাই সাইকেলে করে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নকলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. হানিফ উদ্দীন (৪০) ও তার ছেলে মো. ইয়াস (১০)। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ওসি মুশফিকুর রহমান।

তিনি বলেন, হানিফ বাই সাইকেলে করে ছেলেকে কোচিংয়ে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে তারা নিহত হন। তাদের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। ট্রাক আটক করা হয়েছে তবে চালক পালাতক। তাকে আটকের জন্য চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *