শেরপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

শেরপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো-জেঠাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আছমত আলীর আড়াই বছরের ছেলে মাসুম মিয়া ও আলী আকবরের তিন বছর বয়সী ছেলে রাব্বি বিকালে বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

এদিকে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও তাদের পাচ্ছিল না। পরে পুকুরের পানিতে তাদের লাশ ভেসে উঠে। পরে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *