শেরপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, আহত আরও ৪

শেরপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, আহত আরও ৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেরপুরে বুধবার (১১ আগস্ট) আলাদা আলাদা বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে আরও ৪ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে আবাদি জমিতে ধানের চারা রোপণ করছিলেন কয়েকজন। এ সময় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মোস্তফা মিয়া নামে একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুইজন।

শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন বলেন, বজ্রপাতের ঘটনায় দুজন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজন সুস্থ আছেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শ্রীবরদী উপজেলার গোশাইপুর এলাকায় বজ্রপাতে আরমান হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়াও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা গ্রামে বজ্রপাতে রাসেল মিয়া নামে এক কিশোর মারা গেছে।

একই দিন দুপুর ১২টার দিকে নকলা উপজেলার লাভা গ্রামে কৃষি জমিতে ধান রোপণকালে আকস্মিক বজ্রপাতে মো. আজিজুল হক নামে এক শ্রমিক মারা যান। এ সময় মো. হুমায়ুন ও বাবু মিয়া নামে দুইজন আহত হন।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন, বজ্রপাতের ঘটনায় আজিজুল হককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত দুইজন নকলা হাসপাতালে ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *