শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারও দেশের ঐতিহাসিক ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে একটি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঈদ উদযাপন প্রস্তুতি কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এর আগে গত বছর করোনা প্রাদুর্ভাবের কারণে এ ঐতিহাসিক ঈদগাহ ময়দানের ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ ও ঈদ উৎসব উদযাপন কমিটি।

শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ আদায় করা প্রবীণ নুরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই শোলাকিয়া ঈদগাহে নামাজ আদায় করে আসছি। কিন্তু গতবারও শোলাকিয়ায় ঈদের জামায়াত হয়নি, এবারও হবে না। তাই মনটা খারাপ হয়ে গেছে। তবে করোনাভাইরাসের কারণে এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সোমবার ধর্ম মন্ত্রণালয় দেশে করোনা পরিস্থিতির কারণে এবারও ঈদগাহে বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় না করার জন্য এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ে ১২টি শর্ত দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *