শ্রীলঙ্কা আরও ২৫ কোটি ডলার চায় বাংলাদেশের কাছে

শ্রীলঙ্কা আরও ২৫ কোটি ডলার চায় বাংলাদেশের কাছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাম্প্রতিক সময়ে ব্যাপক অর্থনৈতিক সংকটে নিপতিত হয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এ অবস্থায় গত বছরের প্রথম প্রান্তিকের দিকে ২৫ কোটি ডলার বিশেষ সহায়তা নিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এবার ঢাকার কাছে কলম্বো আরও ২৫ কোটি ডলার সহায়তা চেয়েছে বলে জানা গেছে।

শ্রীলঙ্কান সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডেইলি মিরর অনলাইন। আজ মঙ্গলবার, ২৯ মার্চ প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, উভয় দেশের মধ্যে কারেন্সি সোয়াপ ব্যবস্থা বা মুদ্রা বিনিময় প্রথার মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার সঙ্কট কাটিয়ে উঠতে এর আগেও দেশটিকে একই ধরনের সুবিধা দিয়েছিল বাংলাদেশ। চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের অনুরোধে গত বছরের মার্চ মাসে দেশটিকে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিয়ে দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *