ওয়ার্ল্ড ডেস্ক : যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং সৌদি আরব ইরানের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ঐকমত্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তারা ইরানের উন্নয়ন ও অগ্রগতিতে বিরক্ত এবং অসন্তুষ্ট।
তবে তাদের ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আলি মুয়াহহেদি কেরমানি। ইরানের ইসলামি বিপ্লবের উন্নতি প্রসঙ্গে বিশিষ্ট এই আলেম শুক্রবার খুতবায় এসব কথা বলেন।
তেহরানের পাসদারান স্ট্রিটে সন্ত্রাসী হামলায় ৩ পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক বাহিনীর ২ সদস্যের শাহাদাতের ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ কেরমানি আদালতের প্রতি আহ্বান জানান, ওই ঘটনার হোতাদের যেন দৃষ্টান্তমূলক বিচার করা হয়। একই সঙ্গে তিনি তেহরান থেকে ইয়াসুজগামী যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহত যাত্রীদের রুহের মাগফেরাত কামনা করেন।


