সংবর্ধিত কাতার রাষ্ট্রদূত, আলনূর সেন্টারের অভিনন্দন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত আসূদ আহমদ কাতারের রাষ্ট্রীয় সম্মাননা আলওয়াজবা পদকে ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন আলনূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর ও মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম।
বুধবার কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি তাঁর হাতে এ পদক তুলে দেন।
আলনূর কালচারাল সেন্টার কাতার নেতৃবৃন্দ বলেন, এ গৌরব আমাদের সকলের ।মাননীয় রাষ্ট্রদূতকে আমরা অভিনন্দন। কাতারের আমীরের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা।
প্রসঙ্গত, কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত আসূদ আহমদ কাতারের রাষ্ট্রীয় সম্মাননা আলওয়াজবা পদকে ভূষিত হয়েছেন।


