পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে।
শুক্রবার (০৫ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এ সময় স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই যদি শেখ হাসিনার সাথে থাকেন তাহলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক চিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর)আবু সাঈদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। শতাধিক সংগঠন ও ব্যক্তি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা।
/এএ


