সংসদের ২০তম অধিবেশন শুরু হবে ৩০ অক্টোবর

সংসদের ২০তম অধিবেশন শুরু হবে ৩০ অক্টোবর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে ৩০ অক্টোবর (রোববার)। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন তিনি।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *