সংসদ অধিবেশনে এমপি মাশরাফি

সংসদ অধিবেশনে এমপি মাশরাফি

পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্ত্তোজা। গত ৩০ জানুয়ারি থেকে একাদশ সংসদের অধিবেশন শুরু হলেও তিনি যোগ দিলেন মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি)।

আজ মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে অধিবেশনের শুরুতে সংসদে প্রবেশ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে নড়াইল-২ আসনের নির্দিষ্ট চেয়ারে বসেছেন তিনি।

এদিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এর আগে অধিবেশন কক্ষে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত এমপি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্ত্তোজা আজ সংসদে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। এ সময় সংসদে উপস্থিত অন্যান্য এমপি ও সংসদের কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি।

মাশরাফি যখন সংসদ কক্ষে প্রবেশ করেন তখন মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

মাশরাফির অধিবেশনে যোগ দেওয়া প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো আমি মাশরাফিকে সংসদে দেখলাম। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এমপি হিসেবে তার কাজ চালিয়ে যেতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *