পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সন্ত্রাসীদের জন্ম দেয় ইহুদীরা, আর দোষ চাপে মুসলিমদের ঘাড়ে মন্তব্য করে সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বাসিনা শাবান বলেছেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের জন্ম দেয় ইহুদীবাদী ইসরাইলে, দোষ চাপে মুসলিম সম্প্রদায়ের ঘাড়ে। তিনি বলেন, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লিবিয়ায় সন্ত্রাসবাদের উৎস হচ্ছে ইহুদিবাদী ইসরাইল। তিনি সিরিয়ার বার্তা সংস্থা সানাকে এ কথা বলেছেন।
সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় আহত আইএস জঙ্গিদেরকে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছে এবং এখনও তাদের প্রতি সমর্থন দিচ্ছে। ইহুদিবাদীদের ছড়িয়ে দেওয়া সন্ত্রাসবাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভেঙে দেওয়া। তবে তাদের এই অশুভ লক্ষ্য বাস্তবায়িত হবে না।
বাসিনা শাবান বলেন, প্রতিরোধ সংগ্রামের মূলেই রয়েছে ফিলিস্তিন ইস্যু এবং তা ভবিষ্যতেও প্রধান ইস্যু হিসেবে থাকবে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় মুসলিম সম্প্রদায়কেই দায়ী করে অস্ট্রেলীয় সিনেটর ফ্রেজার অ্যানিং বলেন, আজ হয়তো তারা হামলার শিকার, কিন্তু তারা সাধারণত অপরাধী।
বিশ্বজুড়ে যখন নিন্দা ও শোক প্রকাশ চলে তখন তাঁর এই মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ তাদের প্রতিবেদনে উল্লেখ করে, কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং এক বিবৃতিতে দাবি করেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ক্রমবর্ধমান মুসলিম উপস্থিতির ফলে আমাদের কমিউনিটিতে ভীতি বৃদ্ধি পাওয়াই এর মাধ্যমে উন্মোচিত হয়।
বরাবরের মতোই বামপন্থী রাজনীতিক ও গণমাধ্যম এই গুলির ঘটনার পেছনে অস্ত্র আইন অথবা জাতীয়তাবাদী আদর্শধারীদের দোষারোপ করবে কিন্তু এগুলো আসলে সস্তা আবোল-তাবোল কথা।


