সন্ত্রাসীদের হামলায় আহত দেওবন্দের শিক্ষার্থী

সন্ত্রাসীদের হামলায় আহত দেওবন্দের শিক্ষার্থী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ দারুল উলূম ওয়াকফ দেওবন্দের শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় উর্দু গণমাধ্যম মিল্লাত টাইমস।

শনিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমটির খবরে বলা হয়, দেওবন্দ মাদরাসার তাকমিল (মাস্টার্স)-এর শিক্ষার্থী মুহাম্মাদ আলিম (২০) শুক্রবার ছুটি কাটিয়ে সন্ধ্যায় বাসে করে বাড়ি থেকে মাদরসায় ফেরার সময় অজ্ঞাত চারজন হিন্দু সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে মাথায় মারাত্মক আঘাত পান ওই শিক্ষার্থী। শুধু তাই নয়; তাকে ধর্মীয়ভাবেও কটুকথা বলে আক্রমণ করে ওই উগ্রবাদী সন্ত্রাসীরা।

আহত শিক্ষার্থী মুহাম্মাদ আলিম জানায়, বাসে কিছু পথ অতিক্রম করার পরেই সন্ত্রাসীরা আমার মাথায় লোহার ভারী বস্তু দিয়ে আঘাত করে। এসময় পাশে থাকা আরেক আরোহী তাদেরকে বাধা দিলে তাকেও ওরা গালমন্দ করে।

এদিকে এই ঘটনায় দারুল উলূমে শিক্ষার্থীদের মাঝে থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত মুহাম্মাদ আলিম অজ্ঞাত চারজন সন্ত্রাসীদের বিপক্ষে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। পুলিশ বাসের ড্রাইভার ও কনট্রাকটরকে গ্রেফতার দেখালেও অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি।

দারুল উলূম ওয়াকফ দেওবন্দ কর্তৃপক্ষও এ ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে; থানায় গিয়ে এই ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচার দাবী করেছে তারা।

সূত্র : মিল্লাত টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *