সন্ত্রাসী হামলায় ইথিওপিয়াতে নিহত ৫৪

সন্ত্রাসী হামলায় ইথিওপিয়াতে নিহত ৫৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সন্ত্রাসী হামলায় আফ্রিকার দেশ ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের অরোমিয়া এলাকার গাওয়া কাঙ্কা গ্রামে ৫৪ জন নিহত হয়েছে।

রোববার (০১ নভেম্বর) দেশটির ছুটির দিনে এ ঘটনা সংঘটিত হয়। ওলেগা নামে পরিচিত অঞ্চলটিতে এ হামলায় প্রায় ৬০ জন অংশ নিয়েছে বলে জানা গিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

ইথিওপিয়ান মানবাধিকার কমিশনের বরাত দিয়ে গার্ডিয়ানের ওই খবরে জানানো হয়, লোকজনকে জোরপূর্বক ওই অঞ্চলের একটি স্কুলে ঢুকানো হয় এবং তারপর গুলি করে হত্যা করা হয়।

হামলার স্বীকার সিংহভাগই নারী, শিশু বয়স্ক বলে জানিয়েছে হামলা থেকে বেঁচে আসা মানুষরা। দেশটির আদিবাসী জনগোষ্ঠী ‘আমহারা’ কে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। হামলার নেপথ্যে অরোমো লিবারেশন আর্মি (ওএলএ) নামের একটি বিদ্রোহী সশস্ত্র সংগঠন জড়িত বলে ধারণা করা হচ্ছে। অরমো’র আঞ্চলিক সরকারও দাবি করেছে, হামলাকারীরা ওএলএ’র সঙ্গেই জড়িত এবং এই গোষ্ঠীটি দেশের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে অপহরণ ও বোমাবাজিতে লিপ্ত।

দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়, দেশটির নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদের ওপর চাপ সৃষ্টি করতে এ হামলা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *