সন্ত্রাসী হামলায় শহীদ হলেন পাকিস্তানের মাওলানা আদিল খান

সন্ত্রাসী হামলায় শহীদ হলেন পাকিস্তানের মাওলানা আদিল খান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের বেফাকুল মাদারিসের প্রধান মাওলানা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে জামিয়া ফারুকিয়া করাচীর মুহতামিম ডক্টর মাওলানা আদিল খান সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)

ডেইলি পাকিস্তান সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) পাকিস্তানের জামিয়া দারুলউলুম করাচিতে মাগরিবের নামাজ আদায় করে একটি দীনি মজলিসে উপস্থিত ছিলেন। মজলিস শেষে মাদরাসার ফেরার সময় শাহ ফয়সাল কলোনীতে মোটরসাইকেল অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা গাড়িতে গুলি চালায়। এতে গাড়ির ড্রাভার ও তিনি শাহাদাত বরণ করেন। তবে তার ছেলের নিহত হওয়ার বিষয়ে পাকিস্তানের কোনো পত্রিকা থেকে সংবাদ পাওয়া যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে ডেইলি জং জানিয়েছে, দুটি গুলি মাওলানা আদিলকে আঘাত করে, একটি ঘাড়ে, অপরটি শরীরে। এ ঘটনায় সিন্ধু মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ হত্যার সাথে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *