সন্ধ্যার পর যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

সন্ধ্যার পর যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে এখন থেকে সন্ধ্যা সাড়ে ৬টার পর যাত্রীবাহী নৌযান যেমন-লঞ্চ ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, কোনো নৌযান শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ঘাট সন্ধ্যা সাড়ে ৬টার পর ত্যাগ করতে পারবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ সোমবার নৌযান চলাচল সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, চলমান বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানির কারণে পদ্মা নদীতে চাপ বৃদ্ধি পেয়েছে। এতে বাংলাবাজার, মাঝিকান্দি ও শিমুলিয়ার কাছাকাছি এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে।

এমন প্রেক্ষাপটে নৌ দুর্ঘটনা পরিহার ও মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে জারি করা রুট পারমিট ও সময়সূচি অনুযায়ী চলাচলকারী যাত্রীবাহী সকল নৌযানকে সকাল সাড়ে ৬টা থেকে চলাচল শুরু করে উল্লিখিত ৩টি লঞ্চঘাট ত্যাগের সর্বশেষ সময়সীমা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৬টার পর কোনো যাত্রীবাহী নৌযান ঘাট ত্যাগ করতে পারবে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *