সন্ধ্যায় আসছে যুক্তরাষ্ট্রের ১০ লাখ ডোজ টিকা

সন্ধ্যায় আসছে যুক্তরাষ্ট্রের ১০ লাখ ডোজ টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশেক দেওয়া যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকাসহ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট আজ বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসবে। টিকাগুলো সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছাবে। তিনি আরও জানান, টিকাগুলো বিমানবন্দরে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে, গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।

ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *