সন্ধ্যা ৭টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব বন্ধ

সন্ধ্যা ৭টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার প্রাদুর্ভাবে সংক্রমণ রোধকল্পে সোমবার (০৬ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (০৬ এপ্রিল) ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মাসুদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান বলেন, সুপারশপ ও স্বীকৃত কাঁচাবাজারগুলো ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা যাবে। পাড়া-মহল্লার মুদি দোকানগুলো খোলা থাকবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। চালু থাকবে শুধুমাত্র ওষুধের দোকান।

জানা গেছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা ইতিমধ্যে এই নির্দেশনা সম্পর্কে সুপারশপগুলোকে জানিয়ে দিয়েছেন। সরকার ঘোষিত সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ কাজ করছে। এরই অংশ হিসেবে বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *