পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইহুদি ধর্ম ছেড়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দখলদার ইসরাইলের এক নারী। ইহুদি পরিবারে বেড়ে ওঠা ইলাত শহরে বসবাসকারী এই নারী হঠাৎ করেই তার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন বলে জানিয়েছেন ইসরাইলি টিভি চ্যানেল থার্টিন।
এদিকে মুসলিম হওয়ার পরে ইলাত ছেড়ে সপরিবারে পশ্চিম তীরের খলিল পর্বতের পাদদেশে হিজরত করেছেন নওমুসলিম ওই নারী। ফিলিস্তিনের জনপ্রিয় গণমাধ্যম দুনিয়া আল-ওতানের খবরে এমনটাই বলা হয়েছে,
ইলাতে থাকাকালীন সময়ে ইসলাম ধর্ম গ্রহণের পরে এই পরিবারের দুটি শিশুবাচ্চাকে অপহরণ করে ইসরাইলের সমাজকল্যাণ মন্ত্রণালয়। পরে অবশ্য বাচ্চাদের ছেড়ে দেয়। কিন্তু সেইসাথে তাদেরকে পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়ার হুমকিও দেয়। এরই প্রেক্ষিতে জীবন বাঁচানোর তাগিদে পশ্চিম তীরে আশ্রয় নিতে বাধ্য হন তারা। তবে পরিবারের মোট কতজন ইসলাম গ্রহণ করেছেন, খবরে তা বলা হয়নি।


