পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সপ্তাহের শেষে সারা দেশে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় অবশিষ্টাংশ বিদায় নিতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম অঞ্চলের দুই এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
/এএ


