সবজির দামে কোনো রকম লাগাম থাকলেও লাগামহীন মাছ-মাংস

সবজির দামে কোনো রকম লাগাম থাকলেও লাগামহীন মাছ-মাংস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: শীতের শেষে কমেছে সবজির দাম। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ-মাংস। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে, লম্বা বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, গোল বেগুন ৬০-৭০ টাকা, ফুলকপি ৪০-৫০ পিস, একই দামে বাঁধাকপি।

এ ছাড়া আলুর কেজি ৩৫-৪০ টাকা, গাজরের কেজি ৩০-৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ও করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শিম ৬০-৭০ টমেটো ৪০-৫০, করলা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০-৭০ টাকা, ঢেঁড়শ ৭০-৮০ টাকা মান ও সাইজভেদে লাউ ৭০-৯০ টাকা, শশা ৫০-৬০, মূলা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা গেল সপ্তাহজুড়ে কিছুটা ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে।

শাকের মধ্যে সরিশা শাক আঁটি ১৫ টাকা, ডাটা শাক ১৫ টাকা, পালং ১০-১৫ টাকা, লাউ শাক ৪০, লাল শাক ১৫ টাকা, বথুয়া শাক ১৫-২০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।

পেঁয়াজ ৯০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছিল।

এছাড়াও কিছুটা কমেছে আদা রসুনের দাম। নতুন রসুন ১৮০-২০০ টাকা ও আদা ২০০-২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অস্বস্তি রয়েই গেছে মাছ-মাংসের বাজারে। আবারও ২০০ টাকা ছাড়িয়েছে ব্রয়লার মুরগীর দাম। প্রতি কেজি ব্রয়লার ২২০ টাকা বিক্রি হচ্ছে। সোনালি ৩০০-৩৩০ টাকা। আবারও গরুর মাংস ৭০০-৭৫০ টাকায় দাম উঠেছে।

মাছের বাজারে সাইজ ভেদে তেলাপিয়া ২২০-২৩০ ও পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা। যা গেল সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে। অন্য মাছের মধ্যে মাঝারি ও বড় আকারের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা। এছাড়াও ৬০০ টাকার নিচে নেই পাবদা, টেংরা, কই, বোয়াল, চিতল, আইড় ও ইলিশ মাছ। মাছ যত বড় তার দাম ততো বেশি দামে বিক্রি হচ্ছে।

ক্রেতা আল মামুন বলেন, অনেকে দামের কারণে গরুর মাংস কেনা ছেড়ে দিয়েছিলেন। মাঝখানে দাম কমানোয় ক্রেতা বেড়েছিল। এখন আবার দাম বাড়া শুরু করেছে। রমজান মাসে গরুর মাংসের দাম বেড়েছে।

যাত্রাবাড়ীর সবজি বিক্রেতা জহিরুল বলেন, এখন বাজারে সবজির সরবরাহ ভালো। এ কারণে সবজির দাম গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। পেঁয়াজের দাম এখনও কমেনি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২৫ টাকায়। একইসঙ্গে চড়া দামে আদা ও রসুন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *