সবাইকে দিয়ে নিই তারপর আমি নেব : প্রধানমন্ত্রী

সবাইকে দিয়ে নিই তারপর আমি নেব : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারী রূপ নিয়ে বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে আগে নিলে বলবে আগে নিজেই নিল, কাউকে দিল না। সবাইকে দিয়ে নিই তারপর আমি নেব।

বুধবার (২৭ জানুয়ারি) বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম প্রত্যক্ষ করার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পরে প্রথম ভ্যাকসিন নিতে আসেন সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা। এসময় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন, নার্ভাস লাগছে না তো? রুনু জানান, ভয় পাচ্ছেন না।

এসময় প্রধানমন্ত্রী তার প্রশংসা করে বলেন, দোয়া করি তুমি জীবনে আরও অনেক মানুষের সেবা করবে।

এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।

এসময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল ইমরান ভ্যাকসিন নেয়ার সময় প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, ভয় লাগছে নাতো?

এসময় প্রধানমন্ত্রী বলেন, আগে আগে নিলে বলবে আগে নিজেই নিল, কাউকে দিল না। সবাইকে দিয়ে নিই তারপর আমি নেব।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *