‘সবার আগে টিকা পাবে মার্কিনিরা, থাকলে অন্যরা’

‘সবার আগে টিকা পাবে মার্কিনিরা, থাকলে অন্যরা’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের মহামারি থেকে এখনো সেরে উঠতে পারেনি বিশ্ব। ভ্যাকসিন আবিষ্কার হলেও ধনী রাষ্ট্রগুলোর দখলে আছে অধিকাংশ ডোজ। এর মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মজুদকৃত ভ্যাকসিন এখনই অন্যান্য রাষ্ট্রে সরবরাহ করবে না বলে জানিয়েছে জো বাইডেন প্রশাসন।

এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সবার আগে টিকা পাবে মার্কিন নাগরিকরা। তাদের ভ্যাকসিন দেয়ার পর যদি কোনো ডোজ অবশিষ্ট থাকে তাহলে অন্যান্যদের তা সরবরাহ করা হবে। কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকদের টিকার আওতায় আনা আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলমান গণটিকাদান কর্মসূচিও এ কারণেই শুরু করা হয়েছে। তবে আমরা এও জানি, গোটা বিশ্ব যতদিন পর্যন্ত নিরাপদ না হবে, ততদিন আমরা কেউই নিরাপদ নই।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বের মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও টিকা বিতরণকারী আন্তর্জাতিক সংস্থা গ্যাভি যৌথ উদ্যোগ নিয়েছে। ‘কোভ্যাক্স গ্লোবাল ইনিশিয়েটিভ’ নামে একটি প্রকল্প শুরু করেছে ২০২০ সালের গোড়ার দিকে। এই প্রকল্পের জন্য ইতমধ্যে ৪ বিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। ঘোষণায় সে বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: খাশোগি হত্যা; সোমবার সৌদি নিয়ে বিবৃতি দেবেন বাইডেন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘বিশ্বের কোথাও যেন করোনা টিকার সংকট না দেখা দেয় তা প্রেসিডেন্ট আন্তরিক ভাবে চান। কিন্তু আমাদের পরিস্থিতি এমন যে এই মূহুর্তে নিজেদের গণটিকাদান কর্মসূচি নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে। তবে উন্নয়নশীল এবং অনগ্রসর দেশগুলো কীভাবে প্রয়োজন অনুসারে টিকার ডোজ পেতে পারে, তা নিয়ে তিনি যথেষ্ট সচেতন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *