সব ধর্মেই মৌলবাদ রয়েছে : শামীম ওসমান

সব ধর্মেই মৌলবাদ রয়েছে : শামীম ওসমান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুধু ইসলাম ধর্মে নয় সব ধর্মেই মৌলবাদ রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে জুমার নামাজের পর নারায়ণগঞ্জ মাসদাইরস্থ কেন্দ্রীয় কবরস্থানে তার বড় ভাই মরহুম নাসিম ওসমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সব আলেমকে যেন এক দৃষ্টিতে না দেখা হয় সেই কথা স্মরন করিয়ে দিয়ে তিনি বলেন, ঢালাও ভাবে আলেম সমাজকে অপরাধী মনে করা ঠিক না। আমরা যেন সব আলেমকে অপরাধী মনে না করি।

শামীম ওসমান বলেন, অপরাধ যার দায়ও তার। কোন এক ব্যক্তির অপরাধের দায় পুরো সমাজ নিতে পারে না। তিনি আক্ষেপ করে বলেন, যাদের ওয়াজ শুনে মানুষের চোখে পানি আসতো তাদের এমন কাজ মেনে নেয়া যায় না। একজন আলেম এমনটা করেন কি করে প্রশ্ন রাখেন তিনি।

আরও পড়ুন: হেফাজতে ইসলামের নায়েবে আমির কারাগারে

সংসদ সদস্য শামীম ওসমান আরো বলেন, হেফাজতের নেতারা যখন ভাস্কর্য ভাংচুরে জন্য হুংকার দিয়েছিল, তখন আমি সর্বপ্রথম এর বিরুদ্ধে কথা বলেছিলাম। জনমত তৈরির চেষ্টা করেছি।

তিনি বলেন, শুধু ইসলাম ধর্মে নয় সব ধর্মেই মৌলবাদ রয়েছে। ৭১ সালের যুদ্ধে ধর্মের নামেই মানুষ হত্যা হয়েছিল। ধর্মের নামেই মা-বোনের ধর্ষণের ঘটনা ঘটেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *