সমাজে ভালো ও যোগ্যতাসম্পন্ন মানুষের প্রয়োজন : মাওলানা রাহমানী

সমাজে ভালো ও যোগ্যতাসম্পন্ন মানুষের প্রয়োজন : মাওলানা রাহমানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সমাজে ভালো ও যোগ্যতাসম্পন্ন মানুষের প্রয়োজন মন্তব্য করে ভারতের ইসলামী ফিকাহ একাডেমির জেনারেল সেক্রেটারি মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী বলেছেন, উম্মতের মাঝে এমন ভালো ও যোগ্যতাসম্পন্ন মানুষ প্রয়োজন। যারা সমাজের অনুসরণীয় হবে। জনসাধারণ তাদের থেকে পরামর্শ নিবে। নিজেদের জীবন রাঙ্গানোর পাথেয় সংগ্রহ করবে। যারা উম্মতের দীনি, ইলমি, শিক্ষা ও রাজনীতি, সমাজনীতি, ফিকহী সর্বদিক দিয়ে নেতৃত্ব দিবেন এমন যোগ্যতাসম্পন্ন মানেষর বড়ই প্রয়োজন।

বুধবার (২৪ এপ্রিল) ভারতের ‘মোমিন ডে’ দিবস উপলক্ষে হায়দারাবাদের এম এস রাহমানী স্কুলে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামী ফিকাহ একাডেমির জেনারেল সেক্রেটারি এসব কথা বলেন।

বাসিরাত অনলাইন সূত্রে জানা যায়, উম্মাহর সবচেয়ে বড় সংকট বড়দের অনুসরণ না করা জানিয়ে মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী বলেন, বিশ্ব এখন সংকটকাল অতিক্রম করছে। পৃথিবীর সর্বত্র যোগ্য লোকের বড় অভাব দেখা দিচ্ছে। উম্মত গভীর আস্থাহীনতায় ভুগছে। উম্মতের এমন কঠিন পরিস্থিতির মাঝে যোগ্য রাহবারের বড়ই প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে উম্মাহর সবচেয়ে বড় সংকট হলো, সমাজে উম্মতের বড়দের অনুসরণ না করা। অথচ সমাজের সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্য উম্মতের বড়দের অনুসরণ জরুরি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাওলানা রহমানী বলেন, শিক্ষার্থীদের সারাদিন শুধু পড়াশুনা করলেই হবে না। নিজেদের মেধার পাশাপাশি শরীর-মন ও মননের দিকেও সমানভাবে নজর দিতে হবে। কেননা একটি মেধাবী জাতি সুস্থ সমাজ উপহার দিতে পারে আর সুস্থ জাতিই পারে সমাজে মেধার স্বাক্ষর রাখতে। অসুস্থ চিন্তার মানুষ কখনো সুস্থ সমাজ উপহার দিতে পারে না।

এমএস রাহমানী স্কুলের শিক্ষক মাওলানা উমর আবেদীনের পরিচালনায় পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাওলানা মেসবাহ উদ্দীন কাসেমী ও মুফতি বিনইয়ামীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *