সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণার বিধান চ্যালেঞ্জ করে রিট

সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণার বিধান চ্যালেঞ্জ করে রিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়েছে বলে বুধবার (২৬ অক্টোবর) নিশ্চিত করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমিন চৌধুরী।হাইকোর্টের একটি বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানান তিনি।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল করার ক্ষমতা সংক্রান্ত পুলিশ আইনের ধারা ২৯-এ বলা হয়েছে, ‘জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো নিষেধাজ্ঞা সরকারের অনুমতি ব্যতীত ত্রিশ দিনের বেশি বলবৎ থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *