‘সময় এখন চমৎকার, আসুন একসঙ্গে কাজ করি’

‘সময় এখন চমৎকার, আসুন একসঙ্গে কাজ করি’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সময় এখন চমৎকার- আসুন উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করি। কাজের জন্য টাকা কোনো সমস্যা নয়। প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনা অত্যন্ত আধুনিক- যা আমাদেরকেও বিস্মিত করে। সবকিছুতেই তিনি নতুনত্বের ছাপ দেখতে চান। হোক সেটা ছাত্রীদের হোস্টেল বা প্রাথমিক বিদ্যালয়। এমন কর্মপ্রাণ নেত্রীর সঙ্গে কাজে করে আমি পুলকিত।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত এলাকা ও গণমানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেট প্রেসক্লাব আয়োজিত সিলেট প্রেসক্লাব-মুহিবুন্নেছা সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেসক্লাবের ‘আমীনূর রশীদ চৌধুরী’ মিলনায়তনে প্রবীন সাংবাদিক আব্দুল হামিদ মানিককে এ পদক প্রদান করা হয়।

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধার সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সম্মাননা পদকপ্রাপ্ত সাংবাদিক আব্দুল হামিদ মানিক তাঁর অনুভূতি ব্যক্ত করেন। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর ও ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের একটি রাজনৈতিক অভিলাশ রয়েছে। তা পুর্ণ করতে চাই। সেটি হচ্ছে গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, দারিদ্র দূর করে দেশের আধুনিকায়ন- যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, বৈষম্যহীন সমাজ গড়ে ওঠবে।

তিনি বলেন, আমি রাজনীতিতে যোগ দিয়েছি একটি উদ্দেশ্য নিয়ে। তা হচ্ছে: উন্নয়ন বঞ্চিত ভাটির মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে। আর সেই সাহস ও শক্তি যুগিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি নিজেও ভাটির মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *