সরকারি গুদামের চালের নমুনা পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী

সরকারি গুদামের চালের নমুনা পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের গুদাম (সিএসডি ও এলএসডি) থেকে সংগৃহীত বোরো এবং আমন মৌসুমে উৎপাদিত সিদ্ধ ও আতপ চালের নমুনা পর্যবেক্ষণ করেছেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী গণভবনে এসব নমুনা পরীক্ষা করেন। এ সময় সরকারি গুদামে সংরক্ষিত চালের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় প্রধানমন্ত্রী প্রতি বছর ভাদ্র মাসে গুদামগুলোতে সংগৃহীত নিচের দিকে রক্ষিত চাল উপরে এবং উপরের চাল নিচে রাখার নির্দেশনা দেন; যাতে করে অপেক্ষাকৃত আগে কেনা চাল প্রথমে বিতরণ করা যায়। তিনি ২০১৯ সালে সংগ্রহ করা চাল অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের জন্য নির্দেশ দেন।

এছাড়া, বগুড়ার শান্তাহারে স্থাপিত ওয়্যারহাউসের মতো দেশের অন্য প্রান্তেও খাদ্যশস্য সংরক্ষণের জন্য আধুনিক গুদাম নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দীর্ঘ সময় পর্যন্ত অধিক পরিমাণে খাদ্যশস্য সংরক্ষণ করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী দেশের সব গুদামে সংগৃহীত চালের তথ্য নিয়ে একটি ডাটাবেজের মাধ্যমে ব্যবস্থাপনার নির্দেশনাও দেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *