সরকারের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই : বাবুনগরী

সরকারের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই : বাবুনগরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, নাস্তিকরাই সরকারকে আমার বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে। সরকারের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি সত্য কথা বলে ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত আছি।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার বাহারউল্লাপাড়া জলদী দারুল কারীম মাদরাসার মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী এ কথা বলেন। তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে দেন তিনি।

মাদরাসার পরিচালক মাওলানা শফকত হোসাইনের সঞ্চালনায় তিন দিনব্যাপী ষষ্ঠ বার্ষিক মাহফিলে আরো বয়ান পেশ করেন শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আলমগীর বিন কবির, মাওলানা কামরুজ্জামান আইয়ুবী, মাওলানা সালাহউদ্দিন মাসউদ, মাওলানা মাহমুদুর রশিদ, মাওলানা মাহমুদ মাদানী, মাওলানা খালেদুর রহমান প্রমূখ।

এর আগে হেফাজত আমীর দারুল কারীম মাদরাসার মরহুম আলহাজ আবুল কাসেম (রহ.) এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *