সরকারের সঙ্গে ইসির আঁতাতের প্রমাণ দিন : কাদের

সরকারের সঙ্গে ইসির আঁতাতের প্রমাণ দিন : কাদের

পাথেয় রিপোর্ট : ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আঁতাত ছিল- বলে বিএনপি নেতাদের যে অভিযোগ তার জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অভিযোগের বিষয়ে সুস্পষ্ট তথ্য-প্রমাণ চেয়েছেন তিনি।

০৫ ডিসেম্বর বুধবার সকালে হাইকোর্ট এলাকায় জাতীয় তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আঁতাত ছিল বলে আপনারা যে অভিেযাগ তুলেছেন এমন কোনো প্রমাণ থাকলে আমাদের দিন। আমরা প্রমাণ চাই।

বিএনপির নির্বাচন কমিশন পুনর্গঠন দাবির জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বাকি ২৪ দিন। যারা এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবে, বুঝতে হবে তাদের অন্য কোনো মতলব আছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই সময়ে এসে নির্বাচন কমিশন পুনর্গঠন করার মতো অবস্থা নেই।

প্রসঙ্গত, আজ ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকী।১৯৬৩ সালের এইদিনে লেবাননের রাজধানী বৈরুতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *