‘সরকার জনগণের ওপর শোষণনীতি প্রয়োগ করছে’

‘সরকার জনগণের ওপর শোষণনীতি প্রয়োগ করছে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রকার জনগণের ওপর শোষণনীতি প্রয়োগ করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকার কিছুদিন আগেই হাজার হাজার কোটি টাকা খরচ করে অনুষ্ঠান করে বলেছিল- বাংলাদেশ থেকে লোডশেডিংকে বের করে দিয়েছে, লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়েছে। অথচ দেশে এখন লোডশেডিং হচ্ছে। সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

শনিবার লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে মহানগর বিএনপির আয়োজনে নগরীর নতুনবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের পাশে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার বিনা ভোটের সরকার হয়ে পনেরো বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। সরকার জনগণের ওপর শোষণনীতি প্রয়োগ করছে। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সরকার এখন আর জনগণের পাশে নেই। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে। বিএনপি সবসময় জনগণের স্বার্থে আন্দোলন সংগ্রাম করে।

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *