সর্বত্র বিয়াদবীকে উৎসাহিত করা হচ্ছে : আল্লামা মাসঊদ

সর্বত্র বিয়াদবীকে উৎসাহিত করা হচ্ছে : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : বিয়াদবিকে প্রণোদনা দেয়া হচ্ছে বলে অভিযোগ করে বাংলাদেশ জময়িতুল উলামার চেয়ারম্যান ও জামিআ ইকরা বাংলাদেশের মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমাদের সমাজ আদবশূন্য হয়ে গেছে। পিতার সঙ্গে ছেলের আদব নেই, শিক্ষকের সঙ্গে ছাত্রের, মাযের সঙ্গে মেয়েরÑ সমাজের কোথায় আদবের লেহাজ নেই।

শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দেসে দেহলবী রহ.-এর উদ্বৃতি দিয়ে আল্লামা মাসঊদ বলেন, যেখানে নবীজীর হাদিসের দারস হয়, নবীজীর রওযা ও দারসগাহের মধ্যে যত পর্দা আছে আল্লাহ তাআলা সরিয়ে দেন।

সালাফি ওয়াহাবিদের সমালোচনা করে আল্লামা মাসঊদ বলেন, উলামায়ে দেওবন্দ কখনোই ওয়াহিবি নয়। ওয়াহিবিরা তো ইহুদিদের চর ছিলো। ওয়াহিবি আর হানাফিদের মধ্যে যোজন যোজন পার্থক্য ছিল এবং আছে। ওয়াহিবিরা তো তুর্কী, উসমানি খেলাফতের ধ্বংস করার জন্য চক্রান্ত করেছিল।

আজকের সমাজের বুদ্ধিজীবীদের জ্ঞানের দৈন অবস্থার কথা উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, তাদের ভেতরে কুরআন ও হাদিসের জ্ঞান নেই। যাদের ভেতরে কুরআন নেই, হাদিস নেই তারা কীভাবে সমাজকে পথনির্দেশনা দেবেন? কুরআন ও হাদিস হলো সব জ্ঞানের মূল। সবশেষে কুরআনের কাছেই, হাদিসের কাছেই মানুষকে ফিরে আসতে হবে।

কুরআনের সঙ্গে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিকতা নেই জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বিজ্ঞান যতটা সত্যের কাছাকাছি আসবে ততটাই ইসলামকে খুঁজে পাবে। কুরআনের জ্ঞানের কাছে আসবে।

তিনি কুরআনের উদ্বৃতি টেনে বলেন, একসময় বিজ্ঞানীরা বলেছে, সূর্য ঘুরে, আবার বলেছে পৃথিবী ঘুরে, আবার বলেছে সবই তার কক্ষপথে ঘুরতে থাকে। তা তো কুরআনেরই স্পষ্ট সুর।

জামিআ ইকরা বাংলাদেশ থেকে যারা ফারেগ হবে- আল্লাহর উপর ভরসা রেখে আল্লামা মাসঊদ বলেন, ইনশাআল্লাহ তারা কখনো কর্মহীন থাকবে না। আল্লাহ কোনো না কোনো কাজে যুক্ত করবেনই ইনশাআল্লাহ।

বুধবার সন্ধ্যায় জামিআ ইকরা বাংলাদেশ-এর ফারেগীন শিক্ষার্থীদের খতমে বুখারী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
জামিআ ইকরা বাংলাদেশের পক্ষ থেকে এবার ফারেগীন শিক্ষার্থীদের অভিভাবকদেরও সম্মাননা প্রদান করা হয়।
মাওলানা হুসাইনুল বান্নার উপস্থানায় বক্তব্য রাখেন, মাওলানা আসআদ আল হুসাইনী, মাওলানা আবদুল মতিন, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *