সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা আব্বাস

সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা আব্বাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বুধবার (০৪ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) তাদের করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে বলে জানান তিনি। এর আগে মির্জা আব্বাস দম্পতি দুদিন যাবত অসুস্থ ছিলেন।

বর্তমানে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে রয়েছেন।

মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *