সস্ত্রীক হাসপাতালে ভর্তি করোনাক্রান্ত মেয়র আতিক

সস্ত্রীক হাসপাতালে ভর্তি করোনাক্রান্ত মেয়র আতিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এস এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম ও মেয়রের একান্ত সচিব রিসাদ মোর্শেদ অসুস্থ বোধ করায় রোববার (১১ অক্টোবর) সকালে করোনা পরীক্ষার জন্য তারা নমুনা দেন এবং রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তারা প্রথমে নিজবাসায় অবস্থান করছিলেন। পরবর্তীতে আজ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজনই।

রোগমুক্তির জন্য নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র আতিকুল।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *