সাঁতারের পোশাক বুর্কিনি নিষিদ্ধ করেছে ফ্রান্স, বিক্ষুব্ধ মুসলিম নারীরা

সাঁতারের পোশাক বুর্কিনি নিষিদ্ধ করেছে ফ্রান্স, বিক্ষুব্ধ মুসলিম নারীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাঁতারে মুসলিম নারীদের জন্য বিশেষ পোশাক বুর্কিনি নিষিদ্ধ করেছে ফ্রান্স। এতে বিক্ষুব্ধ হয়ে দুই নারী এই পোশাকে সাঁতার কেটে ক্ষোভ প্রকাশ করেছেন।

ফ্রান্সের গ্রেনোবেল শহরে জিন ব্রোন সুইমিংপুলে তারা বুর্কিনি পরে প্রকাশ্যে সাঁতার কাটেন। দেশটির যেসব সুইমিংপুলে বুর্কিনি নিষিদ্ধ করা হয়েছে এটি সেগুলোর একটি।

এই দুই মুসলিম নারীর বরাত দিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানায়, সাঁতারের ক্ষেত্রে নারীদের প্রতি এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান তারা।

তারা জানান, গ্রেনোবেলের তীব্র গরমে অন্যদের মতো সুইমিংপুলে নেমে আমাদেরও মজা করতে ইচ্ছে করে। বাচ্চাদের সঙ্গ দেয়ার পাশাপাশি তাদের সাঁতার শেখানোর স্বপ্নটা আমাদেরও আছে।

এদিকে মুসলিম নারীদের অধিকার রক্ষা করতে গত মাস থেকে ‘অপারেশন বুর্কিনি’ শিরোনামে প্রতিবাদে মাঠে নেমেছে গ্রেনোবেলের সিটিজেন অ্যালায়েন্স।

ফেসবুকের মাধ্যমে সংগঠনটি জানায়, ৬০০ মুসলিম নারীর পিটিশন সইয়ের মধ্যদিয়ে এই আন্দোলন শুরু হয়। গ্রেনোবেলের মেয়রের কাছেও এই নিয়ম পরিবর্তনের দাবি জানাবে তারা।

তবে এসবের কঠোর সমালোচনা করেছেন দেশটির ন্যাশনাল র‌্যালি দলের নেত্রী ম্যারিন লি পেন। এমনকি এটি দমনে প্রশাসনকে হস্তক্ষেপ করারও আহ্বান জানান তিনি।

সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ফ্রান্সে বুর্কিনির কোনও জায়গা নেই। একথা পরিষ্কার করে জানানোর এটাই সবচেয়ে ভালো সময়।

এছাড়া বুর্কিনির বিপক্ষে অবস্থান নিয়েছেন প্যারিস অঞ্চলের প্রধান ভ্যালেরি প্রিক্রেস। তিনি জানান, এই পোশাক মেনে নিলে কয়েক বছরের মধ্যে গরিব প্রতিবেশী দেশের তরুণীরা শরীর ঢেকে গোসলে নামবে।

প্রসঙ্গত, সবার জন্য উন্মুক্ত সুইমিং পুলে নামতে হলে নারীদের বিকিনি অথবা ওয়ান পিস পোশাক পড়ার বিধান করেছে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *