সাঁতার শিখতে নেমে ৩ বোনের মৃত্যু

সাঁতার শিখতে নেমে ৩ বোনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রংপুরের বদরগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম গ্রামে এ ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হল, উপজেলার ওসমানপুর রবিউল ইসলামের মেয়ে রাবেয়া বাশরী (১০), তার বড় বোন রুবিনা আক্তার (১৬) এবং তাদের চাচাতো বোন, সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ছয় দিন আগে শেখপাড়া গ্রাম থেকে ফুফু কোহিনুর বেগমের বাড়ি নাটারাম এলাকায় বেড়াতে আসে তিন বোন। আজ বিকালের দিকে তারা বাড়ির কাছে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে ডুবে যায়। আশপাশের লোকজন ও স্বজনরা মিলে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক এএইচ সানাউল হক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *