সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর ইন্তেকাল

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর ইন্তেকাল

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক খায়রুল আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পরিবারের বরাত দিয়ে হিলালীর মৃত্যুর বিষয়ে ভোরের কাগজে বলা হয়, শুক্রবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী ওয়াদুদ চৌধুরী। এমন সময় বুকেব্যথা অনুভব করেন তিনি। তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিলালীর মরদেহ প্রথমে তার কর্মস্থল ভোরের কাগজ, এরপর জাতীয় প্রেস ক্লাবে নেয়া হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়ে সামারা হিলালী, মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনের সভাপতি প্রার্থী ছিলেন হিলালী ওয়াদুদ চৌধুরী। শনিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের একদিন আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

হিলালী ওয়াদুদ চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *