সাঈদ খোকন ও তার পরিবারের ৮ জনের ব্যাংক হিসাব জব্দ

সাঈদ খোকন ও তার পরিবারের ৮ জনের ব্যাংক হিসাব জব্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের ৮টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রোববার (২৭ জুন) এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। সাঈদ খোকন ছাড়া বাকি ব্যাংক হিসাবগুলো হলো- তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের।

সোমবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম। সংস্থাটি এ সংক্রান্ত আবেদন করলে তা মঞ্জুর এই আদেশ দেয়া হয়।

আদালতে আবেদনটি করেন দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহমেদ। সাঈদ খোকনসহ সংশ্লিষ্টদের অবৈধ সম্পদ অনুসন্ধানের দায়িত্ব পড়েছে তার ওপর, তিনিই আদালতে সংস্থাটির পক্ষ থেকে আবেদনটি করেন।

জানা গেছে, ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে- খোকনের ব্যবসায়িক ৩টি, তার মায়ের একটি এবং বোন ও স্ত্রীর দুটি। এসব ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক বিপুল অর্থ লেনদেন করার’ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা জালাল উদ্দিন।

এ বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেন জরুরি ভিত্তিতে আটকানোর আবেদন করা হয়। এতে আরো বলা হয়, ওই ব্যাংক হিসাবগুলোর অর্থ স্থানান্তরের চেষ্টা করছিলেন অভিযুক্তরা। ফলে অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেগুলো জব্দ করে রাখা জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *