সাতক্ষীরায় ইয়াবাসহ ৫৫ জনকে আটক

সাতক্ষীরায় ইয়াবাসহ ৫৫ জনকে আটক

সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৫৫ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে  রোববার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৫০ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য।

এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃৃৃৃতদের দুপুুুরের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আট থানা থেকে আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ৬ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *